ইরানের সর্বোচ্চ নেতার খোঁজ দিলেই মিলবে কোটি কোটি টাকা

Spread the love

রোজদিন ডেস্ক : 
ইরানের সর্বোচ্চ নেতার খোঁজ দিলেই দেওয়া হবে পুরস্কার, তাঁর মাথার দাম ঠিক হয়েছে ১ কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩ কোটি টাকা।
শুধু সর্বোচ্চ নেতা আয়াতোল্লা মোজতবা খামেইনিই না, ইরানের রেভ্যুলেশনারী গার্ড কোরের (আইআরজিসি) একাধিক নেতার খোঁজ দিলেও পুরস্কার মিলবে বলে ঘোষণা করেছে আমেরিকা। এরাই বিশ্বে সন্ত্রাসের উস্কানি দিচ্ছে বলে মনে করে মার্কিন প্রশাসন।
এর মধ্যে আছেন ইরানের ডেপুটি চিফ অফ স্টাফ আলি আসগর হেজাই, নিরাপত্তা প্রধান আলি লারিজানি সহ একাধিক শীর্ষ কর্তা।
আইআরজিসি-র দশ জনের খোঁজে ও মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা, তাঁদের মধ্যে ছয় জনের ছবিও প্রকাশ করেছে তারা।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইজরায়েল যৌথ ভাবে ইরানের ওপর লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে।
দমেনি ইরান ও, তারাও সমানে মধ্য প্রাচ্যের একাধিক দেশে মার্কিন ঘাঁটিগুলিকে আক্রমণ করছে। এই সব নিয়ে বিশ্ব ব্যাপী উদ্বেগ, উত্তেজনা, আতঙ্ক দেখা দিয়েছে। ভারত সহ বিভিন্ন দেশে এক লপ্তে দাম বেড়েছে রান্নার গ্যাস, সিএনজি ইত্যাদির।
আমেরিকা আরও প্রচার করছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা মোজতবা খামেইনি প্রচন্ড ভাবে আহত, তাঁর প্রাণ সংশয় চলছে। যদিও ইরান তা অস্বীকার করে জানিয়েছে, তিনি সম্পুর্ন সুস্থ ও নিরাপদে আছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*