- গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
- রবিবার সকালে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ফতেপুরের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১ জন।
- ভারতীয় প্লে ব্যাক গায়ক এবং র্যাপার বাদশাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে।
- বালুরঘাট শহর লাগোয়া রঘুনাথপুর বিএম হাইস্কুল সংলগ্ন এলাকায় বালুরঘাট জেলা হাসপাতালের এক অস্থায়ী মহিলা কর্মীর উপর অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
- রবিবার সকাল থেকেই দিল্লিতে শুরু বৃষ্টিপাত। মৌসম ভবনের তরফে দিল্লিতে কমলা সতর্কতা এবং পার্শ্ববর্তী নয়ডা ও সংলগ্ন এলাকার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
- আজ সারাদিনই আকাশ কখনও আংশিক আবার কখনও সম্পূর্ণ মেঘলা থাকবে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও।
- বিচারাধীন এক বন্দির মৃত্যুকে ঘিরে শনিবার রাতে শনিবার রাতে ধুন্ধুমার পরিস্থিতি হয় মালদহের রতুয়া থানা চত্বরে। থানার সামনে মৃতদেহ রেখে থানায় ঢুকে তুমুল বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারবর্গ সহ আত্মীয় পরিজনরা।
- রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ও কালোবাজারির বিরুদ্ধে শনিবার জলপাইগুড়ি শহরে মিছিল এবং বিভিন্ন জায়গায় পথসভা করল সিআইটিইউ কর্মীরা।
- সমুদ্রের দিকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার সময়ে ওই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
- হরমুজ প্রণালী খোলার জন্য ইতিমধ্যেই ওই এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে আমেরিকা। এই উদ্যোগে ব্রিটেন, চিন-সহ অন্য দেশগুলিতেও যোগ দেওয়ার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Be the first to comment