১০টা

Spread the love
  1. প্রতিবাদ মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওদের নাকি পরিবর্তনের সংকল্প? এজেন্সি নিয়ে এসে ধমকানি, চমকানি? যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এ বার দুরন্ত গতিতে খেলা হবে। বিজেপিকে ছক্কা মেরে অক্কা করে দিতে হবে। তৃণমূল কংগ্রেস জিতছে, বাংলার মানুষ জিতছে, জিতবে। এ বারে আমাদের সিট আরও বাড়বে।
  2. প্রার্থী ঘোষণার পরেই প্রচার শুরু করে দিলেন বাম প্রার্থীরা। উত্তর দমদমের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর বলেন, ‘পশ্চিমবঙ্গ থেকে অপশাসন দূর করার লড়াই। তৃণমূলকে তাড়ানোর লড়াই, বিজেপির হারানোর লড়াই।’
  3. নিরাপদে হরমুজ প্রণালী পার করে গুজরাতের বন্দরে পৌঁছল ভারতের এলপিজি ট্যাঙ্কার ‘শিবালিক’।
  4. আরেকটি ট্যাঙ্কার ‘নন্দা দেবী’ সেটিও হরমুজ পেরিয়ে মঙ্গলবার মুম্বইয়ের বন্দরে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।
  5. বেলডাঙাকাণ্ডে সুপ্রিম কোর্টে খারিজ রাজ্যের আর্জি। এনআইএ-কে নথি হস্তান্তর নিয়ে হাইকোর্টের নির্দেশই বহাল।
  6. যুবসাথী নিয়ে আবেদনকারীদের প্রশ্ন ও অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যে বিশেষ হেল্পডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
  7. আগামী ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া পোস্টের ২৪ ঘন্টা স্পিড পোস্টের পরিষেবা। প্রাথমিক অবস্থায় দেশের ৬টি শহরে এই পরিষেবার সুবিধে পাওয়া যাবে। শহরগুলি হল, কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ।  ডাক বিভাগের লক্ষ্য, এই শহরের সমস্ত পার্সেল যেন ২৪ ঘন্টার মধ্যে নিজের গন্তব্যে পৌঁছে যায়।
  8. চন্দ্রকোণা, গলসির পর এবার গোঘাট। আলুর পর্যাপ্ত দাম না পেয়ে আত্মঘাতী আরও এক চাষি বাপন সুর।  এমনটাই দাবি পরিবারের।
  9. ২০২১-এর ভোটের আগে এবং ভোটের সময় যেখানে হিংসা হয়েছে, সেখানে কোন  পুলিশ অফিসাররা ছিলেন?’, এবার সেই নিয়ে আরেকটি তালিকা চেয়ে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন।
  10. হুগলির পোলবার সোনাদার মাঠে চুঁচুড়া তারকেশ্বর রোডে সোমবার ভোররাতে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত তিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*