রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং করে দুটিতেই জয়ী বিজেপি, অভিযোগ বিরোধীদের

Spread the love

রোজদিন ডেস্ক : টাকাই হোক, কিংবা পদের প্রলোভন! ভোট কিনতে জুড়ি নেই বিজেপির!! এমন্টাই বলেন নিন্দুকরা। সোমবার রাজ্যসভার নির্বাচনে ফের সেই অভিযোগে বিদ্ধ গেরুয়া শিবির।
ক্রস ভোটিং এর জেরে ই বিহারের ৫ টি, ওড়িশার ২টি আসনেই জয়ী বিজেপি প্রার্থীরা। যদিও দুই রাজ্যেই সংখ্যার বিচারে একটি আসন বিরোধী শিবির পেতেই পারত।
হরিয়ানায়র দুটি আসন নিয়েও তুমুল বিতর্কে বেশ কিছুক্ষণ গণনা স্থগিত রাখা হয়। পরে ফের তা শুরু হয়েছে।
বিহারে প্রত্যাশিতভাবেই জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বিজেপি জাতীয় সভাপতি নীতিন নবীন। সেখানে পাঁচটি শূন্য আসনের চারটিতেই বিজেপির জয় নিশ্চিতই ছিল। পঞ্চম আসনে বিরোধী প্রার্থীর জেতার আশা থাকলেও তা হয়নি। পাঁচ আসনেই জয়ী হয় বিজেপি।
ওড়িশার তিনটি আসনের দুটিতে বিজেপির জয় নিশ্চিত ই ছিল। তৃতীয় আসনে বিশিষ্ট চিকিৎসক দত্তেশ্বর হোতাকে প্রার্থী করে বিজেডি, সমর্থন দেয় কংগ্রেসও। কিন্তু ফলাফলে তিনি পরাজিত হন, জয়ী হন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী শিল্পপতি দিলীপ রায়। কংগ্রেস ও বিজেডির ক্রস ভোটিং-এ তিনি জয়ী হন। এই নিয়ে তীব্র উত্তপ্ত হয় ওড়িশার রাজনৈতিক মহল।
হরিয়ানার দুটি আসনেও ভোটে অনিয়মের অভিযোগ করে কংগ্রেস। এর ফলে বেশ কিছুক্ষণ গণনা স্থগিত রাখা হয় বলে জানা যায়। ওখানে শাসক বিজেপি ও কংগ্রেস উভয়েই ক্রস ভোটিং এর অভিযোগ এনেছে।
বিহারে নীতিশকুমার এবার মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দিল্লি যাবেন বলে খবর। তাঁর শূন্য আসনে এবার বিজেপির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী প্রধান দাবিদার বলে জানা যায়। এবার বিহারের মসনদে কে বসবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*