আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা, কালীঘাটে সাংবাদিক বৈঠকে ঘোষণা করবেন দলনেত্রী

mamata
Spread the love

রোজদিন ডেস্ক :  সোমবার বিকেলেই এক রাউন্ড প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বাম ও বিজেপি। এবার শাসক দল তৃণমূলের পালা। মঙ্গলবার দুপুর ৩.১৫ মিনিটে কালীঘাটের বাড়ি থেকে ছাব্বিশের ভোটে দলের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে দলের তরফে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানে প্রার্থীদের নাম ঘোষণা করবেন নেত্রী। প্রার্থী তালিকা নিয়ে এর মধ্যেই তুমুল জল্পনা ছড়িয়েছে। কারা থাকবেন, কারা বাদ যাবেন তা নিয়েও দলীয়স্তরে চলছে কাটাছেঁড়া। দলনেত্রী কোন কেন্দ্রে লড়বেন, নতুন মুখ কারা থাকবেন, টলিউড থেকে এবার চমক কে হবেন, এসব নিয়েই সরগরম সমাজমাধ্যম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*