তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল-সহ তিনজন

Spread the love

রোজদিন ডেস্ক : প্রার্থী তালিকা ঘোষণা কয়েক ঘন্টা আগে চমক দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে দলে যোগদানের কথা ঘোষণা করেলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। এছাড়া যোগ দিলেন সাঁওতাল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ তনুশ্রী হাঁসদা ও ইসলামিক গবেষক ও সমাজকর্মী মহম্মদ আব্দুল মতীন। এই তিনজনের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের আনুষ্ঠানিক ভাবে দলে স্বাগত জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ পার্থ ভৌমিক। এদের যোগদানে দল আরও শক্তিশালী হল বলেই তাঁরা। তবে দলে যোগ দিলেও তাঁরা প্রার্থী হচ্ছেন কিনা তা নিয়ে একটি শব্দও খরচ করেননি চন্দ্রিমা ভট্টাচার্য-সহ বাকিরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*