পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ২৯১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। কালীঘাটের অফিসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে ছিলেন সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬-এ নির্বাচনে ২২৬-এর বেশি আসন পাব, মন্তব্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  2. পাহাড়ের তিনটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়নি। সহযোগী অনিত থাপার দলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
  3. ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
  4. তৃণমূলের প্রার্থী তালিকায় ৫০ শতাংশ মহিলা প্রার্থী। ৯৫ জন সংরক্ষিত শ্রেণির প্রার্থী। এদের মধ্যে ৭৮ জন তফসিলি জাতির। ৪৭ জন সংখ্যালঘু প্রার্থী ২৬-এর নির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়ছেন।
  5. এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁকে রাজগঞ্জে প্রার্থী করা হয়েছে।
  6. তুফানগঞ্জে প্রার্থী হয়েছেন বাংলার ক্রিকেট তারকা শিবশঙ্কর পাল। তিনি এখন বাংলা ক্রিকেট দলের বোলিং কোচ।
  7. উলুবেড়িয়া পূর্ব আসনে প্রার্থী হয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
  8. নোয়াপাড়ায় প্রার্থী হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের মুখ তৃণাঙ্কুর ভট্টাচার্য।
  9. বেলেঘাটায় প্রার্থী হয়েছেন কুণাল ঘোষ।
  10. পূর্বস্থলী উত্তরে প্রার্থী করা হয়েছে বসুন্ধরা গোস্বামীকে। বসুন্ধরা প্রয়াত আরএসপি নেতা এবং বাম আমলের মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে।
  11.  চিকিৎসার গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল (জেএনএম) হাসপাতাল।
  12. মঙ্গলবার বিকেল ৫ টায় হাইকোর্টে আবার SIR নিয়ে সব পক্ষের বৈঠক।
  13. সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতিদের ট্রাইব্যুনালের নাম স্থির হওয়ার সম্ভাবনা।
  14. একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে মালদা শহরের ঝলঝলিয়া রেল কলোনি এলাকায়।
  15.  নদিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর ডিভাইডার ভেঙে পাল্টি খেল গ্যাস বোঝাই একটি ট্যাঙ্কার। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*