রোজদিন ডেস্ক :
নির্বাচনের প্রাক্কালে কলকাতার পুলিশ কমিশনারের গুরুদায়িত্ব পেয়েছেন তিনি। দীর্ঘদিনের অভিজ্ঞ পুলিশ আধিকারিক অজয় নন্দা মঙ্গলবার জানান, আইনশৃঙ্খলা রক্ষায় তিনি বদ্ধপরিকর। গত রবিবার মন্ত্রী শশী পাঁজার বাড়ি হামলার ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন।
নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পর থেকে এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। রাতারাতি সরানো হয়েছে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব সহ পদস্থ আমলাদের। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কমিশনের মত দৃঢ় অভিমত সদ্য দায়িত্ব নেওয়া পুলিশ কমিশনারের।

Be the first to comment