রোজদিন ডেস্ক : ভোটমুখি অসমে ফের বড় ধাক্কা কংগ্রেসের। দলের সাংসদ প্রদ্যুত বরদোলুই আজ বিজেপিতে যোগ দিলেন। এর আগে অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন কুমার বোরাও গেরুয়া শিবিরে যোগ দেন।
গতকালই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ প্রদ্যুত বরদোলুই। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সইকিয়ার উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দিলেন। রাজ্যে ভোটের মাত্র ২২ দিন আগে তাঁর এই দলবদল কংগ্রেসের পক্ষে নিঃসন্দেহে বড় আঘাত।
আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস মার্ঘেরিটা কেন্দ্রে সাংসদের পুত্র প্রতীক বরদোলুইকে প্রার্থী করেছে কংগ্রেস। পিতার এই দল বদলের পর তিনি কি করবেন তা নিয়েও চর্চা চলেছে।
কংগ্রেস সাংসদকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, পঞ্চাশ বছরের বেশি সময় উনি কংগ্রেসে ছিলেন। ওঁকে পেয়ে বিজেপি আরও মজবুত হোল, আরও কংগ্রেস নেতাদের তাঁদের দলে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার জন্য তিনি দলকে আর্জি জানাবেন।

Be the first to comment