হুমকি, দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগ তুলে কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। গত কয়েকদিন আগে তাঁর করা মন্তব্যকে তুলে ধরে কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে কয়েকদিন আগে বিজেপির এই নেতা বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। চিঠিতে অভিযোগ, দিলীপ ঘোষ বলেছেন, আমাদের কর্মীরা তৈরি হয়ে আছে। তারপর খালি মাথায় ব্যান্ডেজ বাঁধা হবে না, অনেক জায়গায় বাঁধতে হবে। বাইরের লোক লাগে না। আমরাই তৃণমূলকে *** পারি এবং সেটা গোটা পশ্চিমবঙ্গতেই পারি। আমরা বলে দিচ্ছি। আমি আজকে আহ্বান করছি আমাদের কর্মীদের। প্রসঙ্গত, বিজেপির ব্রিগেডে সভার দিনেই নিজের বাড়িতেই আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তারপর থেকেই এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষের মন্তব্যকে সরাসরি আক্রমণ বলেই মনে করা হচ্ছে৷ এমনই মত তৃণমূলের। ইতিমধ্যেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে। তাই গোটা বিষয়টি কমিশনের অন্তর্গত। বিজেপি নেতা দিলীপের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের কাছে আবেদন করেছে তৃণমূল। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি খড়গপুর থেকে ভোট লড়ছেন এবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*