দুই আসনে লড়বেন হুমায়ুন কবীর, পূর্ণাঙ্গ তালিকা এখনও নয়

Spread the love

রোজদিন ডেস্ক : বাবরি মসজিদ গড়বেন বলে রাজ্যব্যাপী সাড়া জাগিয়েছেন তিনি। টিএমসি-র বিধায়ক হয়েও নতুন দল গড়ে শাসক দলকে হারানোর হুঁশিয়ারিও দিয়েছেন। আজ তিনি নতুন দলের বেশ কয়েকজনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন। হুমায়ুন কবীর জানান, তিনি রেজিনগর ও নওদা, দুটি আসন থেকেই লড়বেন। আগামী ২২ মার্চ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন বলে আজ জানিয়েছেন তিনি।
এর আগে প্রথমে ৯ জন, দ্বিতীয় দফায় মালদার চারটি আসনে প্রার্থী ঘোষণা করেন। আজ নিজে যে দুটি কেন্দ্রে লড়বেন তা জানান, সঙ্গে ১৮২টি কেন্দ্রের প্রার্থীদের নামও ঘোষণা করেন।
আগামী রবিবার ২২ মার্চ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাতা ইয়াসিন হালদার কান্দি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন, এই ছাড়া বেলডাঙায় দাঁড়াবেন সৈয়দ আহমেদ কবীর, বর্ধমানের পুর্বস্থলী উত্তরের প্রার্থী বাপন ঘোষ।
মালদার রতুয়ায় রয়াল ইসলাম, মালতীপুরে আবদুল মিনাজ শেখ, বৈষ্ণবনগরে মুসকরা বিবি ও মানিকচকে আবু সৈয়দ লড়বেন।

উল্লেখ্য, নির্বাচনী মরসুমে মুখ্যমন্ত্রী ও শাসক দলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে সংবাদের শিরোনামে এসেছিলেন হুমায়ুন কবীর। আম জনতা উন্নয়ন পার্টি নামের দলও প্রতিষ্ঠা করেছেন।
নির্বাচনে তিনিই কিং মেকার হবেন বলে আগে ঘোষণা ও করেছেন। কার মদতে তিনি বাবরি মসজিদ নির্মাণ নতুন দল গঠন ইত্যাদি করছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা অব্যাহত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*