- বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক রাজ্যের সিইও দপ্তর। ডিজি, সিপি-সহ পদস্থ আধিকারিক, পর্যবেক্ষকরা সেখানে উপস্থিত আছেন।
- ১১টি জেলার জেলাশাসক বদল করল নির্বাচন কমিশন। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা। এ ছাড়াও কলকাতা উত্তর ও দক্ষিণের ডিইও বদল করা হয়েছে।
- বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের।
- হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন’ পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করছেন। ১৮২টি আসনে প্রার্থী দেওয়া হবে জানিয়েছেন হুমায়ুন কবীর।
- বুধবার মোট ১২টি আসনে প্রার্থী ঘোষণা করেন পার্টির নেতা হুমায়ুন কবীর। আগামী রবিবার, ২২ মার্চ বাকি প্রার্থীদের নাম ঘোষণা হবে বলে জানা গিয়েছে।
- নওদা ও রেজিনগর আসন থেকে লড়বেন হুমায়ুনন কবীর।
- মালদার মানিকচক ব্লকের মথুরাপুরের বোচাহি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড।
- সমুদ্র সৈকতে বিশাল বড় জেট বিমানের আদলে তৈরি একটি ড্রোনকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বকখালি-তে।
- নদিয়ার শান্তিপুর মতিগঞ্জ সংলগ্ন এলাকায় সরকারি মাছ চাষের ফিশারির জলে বৃদ্ধার মৃতদেহ।
- কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস সাংসদ প্রদ্যোৎ বরদলৈ।
- বুধবার সকালে অপরিশোধিত তেলবোঝাই ভারতীয় ভেসেল ‘জাগ লড়কি’ গুজরাট বন্দরে পৌঁছয় ।
- দিল্লির পালাম এলাকায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড।
- ইন্দোরের ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
- নেপালের প্রত্যন্ত খোটাং জেলায় ধান খেতে বুধবার একটি কপ্টারটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
- লেবাননের রাজধানী বেইরুটের কেন্দ্রস্থলে ইজ়রায়েলের বিমান হামলা। এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

Be the first to comment