রোজদিন ডেস্ক : রাজ্যের আমলা মহলে আবার কোপ নির্বাচন কমিশনের। আজ এক লপ্তে ১১ জন জেলাশাসক-সহ ১৩ আইএএস-কে বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। বদলি হওয়া আইএএস আধিকারিকদের মধ্যে কলকাতা পুর কমিশনার ও দক্ষিণ কলকাতার ডিইও আছেন। কমিশন নিয়োজিত আধিকারিকরাই পদাধিকার বলে ডিইও হবেন।
অপসারিত আইএএস-দের নির্বাচন সংক্রান্ত কোন কাজে ব্যবহার করা যাবে না বলেও মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
নতুন যাঁরা জেলাশাসকের দায়িত্ব পেলেন, তাঁরা হলেন, জিতিন যাদব (কোচবিহার) , সন্দীপ ঘোষ (জলপাই গুড়ি), বিবেক কুমার (উত্তর দিনাজপুর), রাজন বীর সিং কাপুর (মালদা), আর অর্জুন ( মুর্শিদাবাদ), শ্রীকান্ত পল্লি (নদীয়া), শ্বেতা আগরওয়াল (পুর্ব বর্ধমান), শিল্পা গৌরীসারিয়া ( উত্তর ২৪ পরগণা), অভিষেক কুমার তেওয়ারি (দক্ষিণ ২৪, পরগণা), হরিশঙ্কর পানিকার (দার্জিলিং) ও টি বালসুব্রমনিয়াম), এই ছাড়া কলকাতা পুর নিগমের কমিশনার হলেন স্মিতা পান্ডে ও উত্তর দক্ষিণ কলকাতার ডিইও হলেন রণধীর কুমার।
সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল বৈঠক করেছেন। ডিজি, সিপি-সহ পদস্থ আধিকারিক, পর্যবেক্ষকরা সেখানে উপস্থিত আছেন।
নির্বাচন অবাধ, শান্তিপুর্ণ ও নিরপেক্ষ করার ওপর বিশেষ জোর দিচ্ছে কমিশন।

Be the first to comment