লেবাননের বেইরুটে আবাসিক এলাকায় -ইজরায়েলের হামলা, নিহত ২০র বেশি, আহত বহু, মধ্য প্রাচ্যে যুদ্ধ আতঙ্ক বাড়ছে

Spread the love

রোজদিন ডেস্ক : 
কোন আগাম সতর্কতা ছাড়াই আজ লেবাননের বেইরুটে আবাসিক এলাকায় -ইজরায়েলের হামলায় ২০ জনের বেশি প্রাণ হারালেন। আহত হয়েছেন বহু মানুষ।
বাসৌরায় একটি বহুতলে এই প্রাণঘাতী হামলা চলে। বিস্ফোরণের শব্দ, ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক।
সূত্রের খবর, এই দেশের দক্ষিণ ও পুর্ব দিকে ব্যাপক হামলা চলেছে।
মধ্য বেইরুটে হেজবুল্লা প্রভাবিত এক টিভি চ্যানেলের অধিকর্তাও ইজরায়েল আক্রমণে সস্ত্রীক নিহত হয়েছেন। আমেরিকা -ইজরায়েলের যৌথ হামলায় এই পর্যন্ত ১১১ জন শিশু সহ অন্তত ৯১২ জন নিহত ও ২২০০ জন আহত হয়েছেন।
অন্যদিকে মধ্য প্রাচ্যে যুদ্ধ থামার কোন লক্ষ্মণ নেই, দুই শক্তিধর দেশের আক্রমণে বিধ্বস্ত ইরান ও সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। আমেরিকা তার বন্ধু দেশগুলিকে এই যুদ্ধে অংশ নেওয়ার আহবান জানালেও তেমন সাড়া না মেলায় ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প।
তাঁর নিজের দেশেও যুদ্ধ বিরোধী ক্ষোভ দানা বাঁধছে। গতকালই এর প্রতিবাদে ট্রাম্পের সন্ত্রাস দমন বিভাগের শীর্ষ কর্তা জো কেন্ট পদত্যাগ করেছেন। তাঁর বিবেক এই যুদ্ধ সমর্থন করছে না বলে তিনি জানিয়েছেন।

পরিবারের বহু সদস্য সহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই নিহত হওয়ার পর ওই দেশের একাধিক মন্ত্রী, পদস্থ আধিকারিকও যুদ্ধে প্রাণ হারিয়েছেন।
ইরানের গোয়েন্দা দফতরের মন্ত্রী ইসমাইল খাতিবও নিহত হয়েছেন। যা যুদ্ধ বিধ্বস্ত ইরানে বড় আঘাত। এর আগে দেশের নিরাপত্তা প্রধান লারিজানিও নিহত হন।
এত ক্ষতি সত্বেও এখনও ইরান পিছু না হঠায় চিন্তিত দুই আক্রমণকারী দেশও।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*