- আমলা ও পুলিশ কর্তাদের বদলির ঘটনায় মমতার দাবি, ‘আমরা বর্তমানে যা দেখছি, তা কার্যত একটি অঘোষিত জরুরি অবস্থা এবং এক ঘোষণাহীন রাষ্ট্রপতি শাসন ছাড়া আর কিছুই নয়।’
- দ্বিতীয় দফায় ১১১ আসলে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় চমক অনেক। দীর্ঘদিনের বিজেপি রাজনীতি করা প্রার্থীরাও যেমন স্থান পেয়েছেন তেমনি রুপালি পর্দার পাপিয়া অধিকারী, রূপা গাঙ্গুলী, শর্বরী মুখোপাধ্যায় রয়েছেন বিজেপির তালিকায়।
- বামফ্রন্টের দ্বিতীয় দফায় ৩২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা।
- বিজেপির টিকিটে ভোটে লড়বেন তিলোত্তমার মা? বিজেপি প্রস্তাব দিয়েছিল, তিনি সম্মতিও জানিয়েছেন। একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে জানালেন তিলোত্তমার মা।
- তিলোত্তমার বাবা বলেন, “যাঁরা বিরোধী দলটা করছেন, যাঁদের শিরদাঁড়া আছে, তাঁরা বিজেপি পার্টির। ক্ষমতায় আসতে পারে। তৃণমূল সরকারকে উৎখাত করার ক্ষমতা রয়েছে বিজেপির। বাংলার নারী সুরক্ষার জায়গাটা আরও নিশ্চিত করতে পারব।”
- বৃহস্পতিবার অসমে প্রথম দফায় ৮৮ জন প্রার্থীর নাম ও তাঁদের কেন্দ্রের নাম ঘোষণা করেছে বিজেপি। জালুকবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে ভোট লড়বেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
- নির্বাচন কমিশন সূত্রে খবর, মুরলীধর, ওয়াকার রাজা, আমনদীপ, আকাশ মাঘারিয়া ও প্রবীণ ত্রিপাঠীকে ভিন রাজ্যে যেতে হবে না। কমিশনের একটি সূত্রের খবর, অর্ডার ‘ইন রিজ়ার্ভ’ রাখা হয়েছে। বাকি ১০ জন IPS-কে যেতে হবে ভিন রাজ্যে।
- সুরাটের ভারাচহা এলাকার জরি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ। আগুনে ঝলসে মৃত্যু দু’জনের। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম অন্তত ৯ জন।
- বুধবার গভীর রাতে ভাঙড়ের চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রামে পরিত্যক্ত একটি ঘরে বোমা তৈরির সময়ে বিস্ফোরণ ঘটে । ঘটনার তদন্ত করছে পুলিশ।
- দামোদর নদে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হলো ২ কিশোরের। বর্ধমান থানার বেচারহাট শ্মশানপাড়া এলাকার ঘটনা। মৃত দুই কিশোরের নাম অভিজিৎ দাস (১৫) ও আদিত্য দে (১৩)।
- গাজোল থানার চাকনগর অঞ্চলের বৈরডাঙ্গি এলাকার টাঙন নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়ার ৪৩ ঘণ্টা পর ভেসে উঠল দুই ছাত্রীর দেহ।
- চিনে ভারতীয় অ্যাম্বাস্যাডর নিযুক্ত হলেন বিক্রম দোরাইস্বামী।
- খুনের মামলায় গ্রেপ্তার হওয়া জেডি(ইউ) ‘বাহুবলী’ বিধায়ক অনন্ত সিং পাটনা হাইকোর্ট থেকে বৃহস্পতিবার জামিন পেলেন।
- ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ও সেশ্যেলস ডিফেন্স ফোর্সের যৌথ মহড়া চলছে সেশ্যেলসে। ৯ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে ১১তম যৌথ মহড়া এটি, নাম LAMITIYE 2026
- বৃহস্পতিবার সৌদি আরবের রেড সি উপকূলের ইয়ানবু শহরে অবস্থিত Saudi Aramco-র সামরেফ রিফাইনারিতে নতুন করে বিমান বা ড্রোন হামলা চালানো হয়েছে।

Be the first to comment