পাহাড়ের তিন কেন্দ্রে প্রার্থী দিলো বিজেপি, বামেদের তালিকায় এখনও পাহাড় নেই

Spread the love

রোজদিন ডেস্ক : দার্জিলিং পাহাড়ের তিন কেন্দ্রে আজ প্রার্থী ঘোষণা করলো বিজেপি। দার্জিলিং কেন্দ্রে নোমান রাই, কালিম্পং কেন্দ্রে ভরত ছেত্রী ও কার্সিয়ং কেন্দ্রে সোনম লামা-কে প্রার্থী করেছে বিজেপি। যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে৷ এর আগে পাহাড়ে বিমল গুরুং-এর সঙ্গে সমঝোতা ছিল গেরুয়া শিবিরের, এখন সেখানে ভাটা পড়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
এবার বিজেপি বিশিষ্ট আইনজীবী কৌস্তুভ বাগচি-কে ব্যারাকপুরে প্রার্থী করেছে। টিএমসি-র তারকা প্রার্থী রাজ চক্রবর্তীর বিরুদ্ধে তিনি লড়বেন।
অন্যদিকে বামফ্রন্টের দ্বিতীয় তালিকায় আজও পাহাড়ের আসনগুলিতে কোন প্রার্থী ঘোষণা হয়নি।
তাঁদের পরের তালিকায় পাহাড় থাকবে কিনা তাই নিয়ে চর্চা চলেছে।
টিএমসি-ও পাহাড়ে প্রার্থী দেয়নি, ওখানে জিটিএ প্রধান অনীত থাপার সঙ্গে তাদের সমঝোতা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*