নেশার টাকার জন্য শিশুকে খুন বাংলাদেশে

Spread the love

রোজদিন ডেস্ক :
বয়েস মাত্র চার। ইদের উৎসবের মরসুমে ছোট্ট মরিয়মের গলায় ছিল একটি রুপোর হার। নেশার টাকা জোগাড়ের জন্য তা ছিনিয়ে নেয় প্রতিবেশি এক কিশোর। ছোট্ট মরিয়ম আক্তার কেঁদে উঠলে তাকে গলা টিপে মেরে নিজেদের রান্নার উনুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে সে বেরিয়ে যায়। হাড়হিম এই ঘটনা বাংলাদেশের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের। গতকাল দুপুর থেকে ছোট্ট মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দিনভর খোঁজাখুঁজির পর ইফতারের আগে প্রতিবেশির উনুন থেকে তার নিথর দেহ মেলে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। অভিযুক্ত কিশোর নেশাগ্রস্ত বলে স্থানীয় সূত্রের খবর। সে ওই হার নিয়ে আঠারবাড়ি বাজারে ১২০০ টাকায় বিক্রি করে দেয়। পুলিশ অভিযুক্ত কিশোর ও তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
খুশির উৎসব ইদের মরসুমে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*