পিয়ালী :
কালীঘাটে নিজের বাসভবন সংলগ্ন অফিসে তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা’ প্রকাশ করার আগে সাংবাদিক সম্মেলনে বিজেপি এবং নির্বাচন কমিশন-এর উপর ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, অঘোষিত নয় ঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে। তিনি বলেন, লজ্জা লজ্জা লজ্জা।
নির্বাচন কমিশনের প্রতি আক্রমণ শানিয়ে তিনি বলেন, কমিশন বিজেপির বাইরে নয় তাদের তোতা পাখি।
প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ট্রান্সফার নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন গুরুত্বপূর্ণ দপ্তরের সেক্রেটারিদের তুলে নেওয়া হয়েছে। এরপর কোন বিপর্যয় ঘটলে তার জন্য দায়ী থাকবে কেন্দ্র সরকার বা নির্বাচন কমিশন।
মমতা বলেন যেনতেনোপ্রকারেনো বাংলা দখল করতে চায় বিজেপি। বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এই ভোটের পর ওরা চক্রান্ত করে ডিলিমিটেশন করবে, এনআরসি, সেন্সাস এর নামে আরো নাম বাদ দেওয়ার চেষ্টা করবে।
নরেন্দ্র মোদি ও অমিত শাহর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা বলেন, দাঙ্গা থেকে দুর্যোগ রাজনৈতিক চক্রান্ত থেকে গণতন্ত্রকে ভেঙে দেওয়ার স্বৈরাচারী চক্রান্ত, গায়ের জোরে এরা সব কিছু করতে চায়।
মোদি সরকার সমস্ত আইন-কে বেলাইন করে দিয়েছে বলেন মমতা।
নেতাকর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে জোড়া ফুলে ভোট দিন, জোট বাঁধুন। বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপিকে এমন শিক্ষা দিন যে আর কোনদিন বাংলা জয়ের কথা না ভাবে।
ওরা টাকার প্রলোভন দেখাবে, এই প্রলোভনে পা দেবেন না।
জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে ইতিমধ্যেই, তাই বাংলা জানে আঘাত করলে প্রত্যাঘাত করতে হয়।
তিনি আবারও বলেন যতই কর হামলা, আবার জিতবে বাংলা। মানুষ জিতবে, গুন্ডামি, দাঙ্গাকারী, অত্যাচারী সংবিধান হত্যাকারীদের বিরুদ্ধে সকলকে জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দেওয়ার কথা বলেন মমতা।
বিজেপির সবকা সাথ সবকা বিকাশ কে সমালোচনা করে মমতা বলেন, সবকা সাথ সবকা বিনাশ।
মমতার দশ প্রতিজ্ঞায় উল্লেখযোগ্য হল, দুয়ারে চিকিৎসা বা দুয়ারে স্বাস্থ্য। এছাড়া প্রবীনদের পাশে যত্নের আশ্বাসে নামে একটি প্রকল্প বৃদ্ধ বৃদ্ধাদের জন্য ইস্তেহারে আছে। এর পাশাপাশি প্রশাসনিক সুবিধার জন্য ৭ থেকে ৯টা নতুন জেলা তৈরির আশ্বাস তিনি দেন।

Be the first to comment