ভোটের আবহেই সিইও অফিসের ঠিকানা বদলাচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটের আবহেই এবার বদলে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কার্যালয়ও। আগামী সোমবার থেকে ১৩ স্ট্র‍্যান্ড রোড হতে চলেছে রাজ্যের সিইও-র নতুন ঠিকানা। ছাব্বিশের ভোটযুদ্ধর মূল কেন্দ্র।
বহু বছর আগে বামফ্রন্ট আমলে সাবেক মহাকরণের তিন তলায় ছিল সিইও দফতর। প্রাক্তন সিইও জহর সরকার, সব্যসাচী সেন প্রমুখ ওখান থেকেই রাজ্যের ভোট পরিচালনা করেছেন। বাম আমলেই প্রথম এর ঠিকানা বদলও হয়। মহাকরণের কাছে বামালরি ভবনের দুটি তলা নিয়ে এর কাজ চলে। এখানেও জায়গার অভাব থাকায় বহুদিন ধরে এই কার্যালয় সরানোর কথা চলছিল। এবার তা সরে যাচ্ছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ভবনে। আজ থেকেই তা সরানোর পুরোদমে কাজ হচ্ছে। আগামীকাল এখানে শেষ বারের মত কাজ হবে বলে জানা যায়।
আগামী সোমবার থেকে নতুন অফিসেই চলতি বছরের নির্বাচনী সব কাজ হবে।
সুত্রের খবর, নির্বাচন কমিশন রাজ্য সরকারের অধীন থেকে সরিয়ে সিইও দফতরকে স্বতন্ত্র দফতর করতে আগ্রহী।
এই মর্মে গত বছর রাজ্য সরকার কে কমিশন চিঠিও দেয়। যদিও এতে সাড়া মেলেনি। রাজ্য সরকারের পার্বত্য ও স্বরাষ্ট্র দফতরের আওতায় তা কাজ করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*