সোমবার ২৩ মার্চ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, ডিএমদের সতর্ক করল নবান্ন

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী সোমবার ২৪ মার্চ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে কমিশন। বিধানসভা নির্বাচনের মুখে এই তালিকা প্রকাশ ঘিরে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিতে নির্দেশ দিল রাজ্য সরকার।স্বরাষ্ট্র দফতরের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ২৩ মার্চ সন্ধ্যায় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। এই পরিস্থিতিতে সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণ, সংবেদনশীল এলাকাগুলিতে কড়া নজরদারি এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেখানে জমায়েতের সম্ভাবনা রয়েছে, সেখানে আগাম প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়েছে। আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজন অনুযায়ী পরিকাঠামোগত সহায়তাও নিশ্চিত করতে হবে প্রশাসনকে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার এসপি এবং কমিশনারেটগুলিকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, তালিকা প্রকাশকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় ভিড় বা উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করতে এই নির্দেশ জারি হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*