রোজদিন ডেস্ক :
দেশে সব থেকে বেশি সময় সরকারের প্রধান আছেন তিনি। ভাঙলেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং এর রেকর্ড। গুজরাটের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসাবে টানা ৮৯৩১ দিন ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং ছিলেন টানা ৮৯৩০ দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী পদে একটানা তাঁর ক্ষমতায় থাকার এই রেকর্ডে উচ্ছসিত, উল্লসিত তাঁর দল বিজেপি। একে মাইলফলক বলে মনে করেন তাঁরা। পশ্চিমবঙ্গ সহ দেশের চার রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলের নির্বাচনের আগে মোদিজির এই সাফল্যও কাজে আসবে বলে মনে করেন।
নরেন্দ্র মোদিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। ২০০১ সালের ৭ অক্টোবর প্রথম দেশের অন্যতম বর্ধিঞ্চু রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। ২০১৪ সালের ২১ মে অবধি প্রধানমন্ত্রী হওয়া অবধি এই পদে ছিলেন।
সমাজ মাধ্যমে সদা সক্রিয় প্রধানমন্ত্রীর অনুরাগীদের সংখ্যাও ঈর্ষণীয় বলে মনে করে তাঁর দল। জনপ্রিয় ইউটিউবে তাঁর গ্রাহক সংখ্যা চলতি মাসের প্রথমে ত্রিশ মিলিয়ন ছাড়িয়েছে।
অন্য গুরুত্বপূর্ণ সমাজ মাধ্যম-সহ তাঁর অনুরাগীর সংখ্যা ১০১ মিলিয়নের বেশি।
আজ সমাজমাধ্যমে দলের পক্ষে অমিত মালব্য একে ঐতিহাসিক বলে উচ্ছাস ব্যক্ত করেন।

Be the first to comment