রোজদিন ডেস্ক : পশ্চিম এশিয়ার সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রী নতুন কিছু বলেননি। এই বিষয়ে সংসদে আলোচনা করা উচিত ছিল বলে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী আজ জানান।
এর আগে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনার জন্য লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী দাবি জানালেও তা মানা হয়নি। আজ প্রধানমন্ত্রী এই নিয়ে লোকসভায় বিবৃতি দেন।
পরে সংসদ চত্বরে প্রিয়াঙ্কা গান্ধী এই পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি করে বলেন, তবে সব পক্ষই এর ওপর তাঁদের মতামত জানাতে পারেন।
প্রধানমন্ত্রী শুধুমাত্র দেশকে পরিস্থিতি র কথা জানিয়েছেন, আর নতুন কিছু বলেননি। তাঁরা আগেই এই নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দিয়েছিলেন, যাতে সকলেই তাঁদের মতামত জানাতে পারেন বলে প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেন।

Be the first to comment