১০টা

Spread the love
  1. অনলাইনে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি লিস্ট। মঙ্গলবার প্রিন্ট করা তালিকা দেখা যাবে।
  2. তৃতীয় তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে মোট ২২৪ জনের নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট। আজ আরও ১৫ জনের নামের তালিকা প্ৰকাশ করা হয়েছে।
  3. তৃণমূল-আইএসএফ সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভাঙড়ে।
  4. ভাঙড়ে শওকত মোল্লা প্রচার সভায় যাচ্ছিলেন । পথে তাঁকে দেখে ‘চোর চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
  5. সোমবার জামুরিয়ার আইএসএফ কর্মী সাহেব আলি মণ্ডলের মাথা কুডুল দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
  6. নন্দীগ্রামে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর-এর নেতৃত্বে মিছিল হয়।
  7. মানসিক নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেছিলেন পাঞ্জাব স্টেট ওয়্যারহাউসিং কর্পোরেশনের অমৃতসরের ডিস্ট্রিক্ট ম্যানেজারে গগনদীপ সিং রান্ধাওয়া। আত্মহত্যার আগে এক ভিডিয়োয় আপ নেতা ও সদ্য ইস্তফা দেওয়া পরিবহণমন্ত্রী লালজিৎ সিং ভুল্লারের দিকে আঙুল তুলেছিলেন তিনি। অবশেষে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।
  8. আরজি কর হাসপাতালে লিফটে মৃত্যু, দায়ের জনস্বার্থ মামলা।
  9. বেঙ্গালুরুতে ডিজে হল্লি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৬ বছর বয়সি এক কিশোরীর নলি কাটা দেহ উদ্ধার হয়।  গত মঙ্গলবার ঘটা এই ঘটনায় অভিযুক্ত হিসেবে কিশোরীর বাগদত্তকে সোমবার রাজস্থানের আজমেঢ় থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
  10. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচ দিনের মধ্যে বড় কোনও চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে ইরান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*