আইএসএফের তালিকা প্রকাশ, নওসাদ সিদ্দিকী ভাঙড়ে, ক্যানিং পুর্বের প্রার্থী হচ্ছেন আরাবুল ইসলাম!

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিধান সভা নির্বাচনে এবার ও আইএসএফের প্রার্থী হচ্ছেন বিদায়ী বিধায়ক নওসাদ সিদ্দিকী। গতবার নির্বাচনে বাম – কংগ্রেসের সঙ্গে গিয়ে একমাত্র তিনিই সেই জোটের হয়ে জয়ী হয়েছিলেন। গত পাঁচ বছর তাঁকে নিয়ে বিভিন্ন সময় উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। এমনকি বেশ কিছুদিন জেলেও ছিলেন তিনি।
এবারও তিনি ভাঙড়ের প্রার্থী হবেন কিনা তা নিয়ে গুঞ্জন উঠেছিল। আজ ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করে নওসাদ সিদ্দিকী জানিয়ে দিলেন, এবারও তিনিই ভাঙড়ে প্রার্থী হচ্ছেন, ক্যানিং পুর্বে দাঁড়াচ্ছেন সদ্য তৃণমূল ছেড়ে আসা আরাবুল ইসলাম।
প্রার্থী তালিকা প্রকাশ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে নওসাদ বলেন, সাহস থাকলে উনি ভাঙড় থেকে প্রার্থী হোন।
বামফ্রন্টের সঙ্গে তাঁদের আসন সমঝোতা হলেও বেশ কিছু আসনে এখনও জট অব্যাহত।
নওসাদ সিদ্দিকী জানান, উত্তর ২৪ পরগণার কয়েকটি আসনে জট এখনও কাটেনি। তাঁরা আর একদিন অপেক্ষা করবেন। আগামী বুধবার দ্বিতীয় তালিকা প্রকাশ করবেন।
উল্লেখ্য, বামফ্রন্ট মুরারই, নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিমে প্রার্থী দিলেও আইএসএফ সেখানেও প্রার্থী দিয়েছে।
আজ মধ্যমগ্রামে প্রিয়াঙ্কা বর্মণ, দেগঙ্গায় মহম্মদ মফিদুল হক, আমডাঙায় বিশ্বজিৎ মাইতি প্রমুখের নাম ঘোষণা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*