রোজদিন ডেস্ক :
এসআইআরের নামে রাজ্যে গণতন্ত্রের হত্যালীলা চলছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ মন্তব্য করেন। আক্ষেপ করে বলে, এই প্রথম এমন ভোট হচ্ছে, যেখানে যোগ্য ভোটারদের অনিশ্চিত রেখে প্রার্থী যাচ্ছেন।
এবারই সুকৌশলে ভয়, বিভ্রান্তি ছড়িয়ে, বিবেচনাধীন ইত্যাদি তকমা দিয়ে ভোট গ্রহণ হবে বলে তিনি তোপ দাগেন।
শুভঙ্কর সরকার জোর দিয়ে জানান, তাঁরা সব সময় যোগ্য ভোটারদের পাশে আছেন, থাকবেন।
এইদিন যে তালিকা প্রকাশের কথা, সেখানে বিবেচনাধীন দের ৯০% র নাম থাকা উচিত। তা যদি না হয় তবে তা হবে গণতন্ত্রের হত্যালীলা। নির্বাচন হোল গণতন্ত্রের উৎসব, কিন্তু এখানে তা না হয়ে গণতন্ত্রের কবর খোঁড়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment