ভোটে নজরদারি, স্পর্শকাতর এলাকার নিরাপত্তায় এবার উড়বে ড্রোন

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে নজরদারি আরও জোরদার করতে ড্রোন ব্যবহারের ভাবনা নির্বাচন কমিশনের। সূত্রের খবর, বিশেষ করে অতি স্পর্শকাতর বুথ এবং জনবহুল এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হতে পারে। কমিশনের শীর্ষস্থানীয় কর্তাদের মতে, শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। সেই লক্ষ্যেই ড্রোনের মাধ্যমে নজরদারির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। তবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বৈঠক করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোথায় কোথায় ড্রোন রাখা হবে, কীভাবে নজরদারি চালানো হবে— সব দিক খতিয়ে দেখেই বাস্তবায়ন করা হবে। স্পর্শকাতর এলাকায় আগাম পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য অশান্তি রুখতে এই উদ্যোগ কার্যকরি হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*