বাংলার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের বিজেপি নেতার কুৎসিত ভাষায় আক্রমণ, জবাব মিলবে ৪ মে, পালটা দিলেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলায় এবার তৃণমূল জিততে পারবে না, কারণ, সমস্ত হিন্দুরা এক হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ক্ষমতা থাকলে জিতে দেখান। সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা অত্যন্ত কুৎসিত ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানান। একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন ভাষা প্রয়োগের পরও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি। এই নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করে এক্স হ্যান্ডলে একটি পাল্টা পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ওই মন্তব্যের কড়া সমালোচনা করে অভিষেক বলেন, এটাই যদি বিজেপির ‘পরিবর্তন’ এর নমুনা হয়, যা তাঁরা বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে। অপমান, অশ্লীলতা এবং আমাদের মুখ্যমন্ত্রীর উপর কুৎসিত আক্রমণ। তাহলে বাংলা এই পরিবর্তনকে প্রত্যাখ্যান করছে। মুখ্যমন্ত্রীকে অপমান করা মানে প্রতিটি বাঙালি এবং এই রাজ্যের প্রতিটি নারীকে অপমান করা। উত্তরপ্রদেশের এক বিজেপি ক্যাডার এমন ভাষা ব্যবহার করেও পার পেয়ে যাচ্ছে, তাঁদের কোনও শাস্তিও হচ্ছে না। আর এটাই বিজেপির আসল চরিত্র প্রকাশ করে দিচ্ছে। এটাই তাদের ‘ডাবল ইঞ্জিন’ মডেল। এই ঘটনার পর নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কী বলবেন, কিছু করবেন? আপনার চুপ থাকলেও বাংলা কিন্তু সব দেখছে এবং ৪ মে জোরালো ও স্পষ্টভাবে এই উত্তরটি আপনারা পেয়ে যাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*