সংসদের আসন সংখ্যা বৃদ্ধি হচ্ছে!! বাড়ছে মহিলাদের আসনও

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকার সংসদে মহিলা সংরক্ষণ বিল রূপায়িত করতে চলেছে। সূত্রের খবর, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে তা করা হবে।
সংসদের আসন সংখ্যাও বৃদ্ধি করতে চলেছে সরকার। বর্তমানের ৫৪৩টি আসন বৃদ্ধি করে তা ৮১৬টি করা হবে, সেই অনুপাতে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে ২৭৩টি। যা সংসদে মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করে তাঁদের মর্যাদা, ক্ষমতায়নের পক্ষে সহায়ক হবে বলে সরকার মনে করে।
সুত্রের খবর, এখন চলতে থাকা সম্প্রসারিত বাজেট অধিবেশনেই মহিলাদের আসন সংরক্ষণ বিল আসার সম্ভাবনা আছে। এই বিষয়ে বিরোধী দলের সমর্থন মিলবে বলে সরকারের আশা।

অন্য সূত্রে প্রকাশ, ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে সংসদের বর্তমান আসন নির্ধারিত হয়েছিল, দেশে জনসংখ্যা বৃদ্ধির নিরিখে তা বৃদ্ধির প্রয়োজন আছে বলে সরকার মনে করে।
২০২৩ সালে নতুন সংসদ ভবনে লোকসভা ও রাজ্যসভা, উভয় ক্ষেত্রেই আসন সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রাখা হয়। সেখানে লোকসভায় ৮৮৮ ও রাজ্যসভায় ৩৮৪ জন সদস্যর আসনের সংস্থান রাখা হয়েছে।
তবে সংসদের আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাব নিয়েও বিতর্কর সম্ভাবনা আছে। জনসংখ্যা বৃদ্ধির নিরিখে তা করলে দক্ষিণ ভারতের রাজ্যগুলির সমস্যা হবে। ওখানকার রাজ্যগুলির জনসংখ্যা বৃদ্ধির হার উত্তর ভারতের তুলনায় অনেক কম। ফলত আসন সংখ্যাও সেই অনুপাতে কম হবে।
২০২৬ সালে জনগণনা শুরুর কথা। এরপর তা হয়ে গেলে এই সব নিয়ে ভাবনা চিন্তা শুরু হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*