- মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে নির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
- মঙ্গলবারই দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে প্রচার শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
- সোমবার রাতে কমিশনের ওয়েবসাইটে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড করা হয়েছে।
- নির্বাচন কমিশন মোট ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করেছে।
- বিজেপিতে যোগ কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। তাঁকে চৌরঙ্গী আসনে প্রার্থী করা হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে।
- রায়দিঘি বিধানসভার দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ২১৬ নম্বর বুথের মেনা এলাকায় এক যুবককে (কিশোর মাঝি) গলা কেটে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির দাবি, নিহত যুবক তাঁদের দলের কর্মী।
- প্রচারে বেরিয়েই আরাবুল ইসলাম-এর উপর হামলার অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আইএসএফ কর্মীদের।
- দিল্লির বাওয়ানা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া-র সেক্টর ২-এ সোমবার রাতে একটি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে ১৭টি দমকল ইঞ্জিন।
- জ্বালানি সঙ্কট মেটাতে আসছে আরও তিনটি জাহাজ। সৌদি আরব থেকে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার আসছে। এছাড়াও আরব আমিরশাহি থেকে আসছে দুটি এলপিজি ভর্তি জাহাজ।
- কলোম্বিয়ায় ভেঙে পড়ল একটি সামরিক বিমান। ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। মুহূর্তেই মধ্যেই আগুন ধরে যায়। প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Be the first to comment