কলম্বিয়ায় সামরিক বাহিনীর বিমান ভেঙে প্রায় ১০০ জনের মৃত্যুর আশঙ্কা

Spread the love

রোজদিন ডেস্ক : কলম্বিয়ায় সামরিক বাহিনীর বিমান ভেঙে প্রায় একশো জন প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা। সোমবার রাতে পেরু ও ইকুয়েডর সীমান্তের কাছে এই বিমান ভেঙে আগুন লেগে যায়। সেখানে একশো জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পুয়ের্টো লেগুইজামো থেকে বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই একটি মাঠে আছড়ে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। প্রায় নব্বই জনের বেশি সেনা ওখানে ছিলেন বলে সূত্রের খবর। উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*