রাজ্যকে তোপ প্রধানমন্ত্রীর, পাল্টা সরব তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গের নির্মম সরকার বিকাশের ওপর ব্রেক লাগিয়ে রেখেছে বলে ফের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে গিয়েও রাজ্যকে নিশানা করেন তিনি।
এর তীব্র প্রতিবাদ করেছে শাসক তৃণমূল।
প্রধানমন্ত্রী এই রাজ্যের অতীত গৌরব, ঐতিহ্য র প্রসঙ্গ তুলে বলেন,এক সময় এই রাজ্য সব কিছুর হাব ছিল। কিন্তু এখানকার নির্মম সরকার সব বিকাশেই বাধা দেয়। এখানে তারা কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প করতে দেয় নি।।উন্নয়নে বাধা দিয়ে এখানকার নির্মম সরকার শুধু নিজেদের রাজনীতি করছে বলে তিনি মন্তব্য করেন।
এই কথা সামনে আসতেই পালটা সরব হয় তৃণমূল ও। জাতীয় স্তরের বেসরকারি চ্যানেল কেও প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন বলে তোপ দাগে।
প্রধানমন্ত্রী রাজ্য সরকার কে নির্মম বলে মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানিয়ে বলে এখানে মানবিক সরকার আছে।
রাজ্যের প্রায় আড়াই কোটি পরিবার স্বাস্থ্য সাথীর আওতায় আছে জানিয়ে টি এম সি বলে, কেন তারা আয়ুষ্মান ভারত প্রকল্পে যাবে!!
রাজ্যের আবাস যোজনা র টাকা বন্ধ কেন প্রশ্ন তুলে শাসক দল জানতে চায়, এই নিয়ে কেন্দ্র কেন শ্বেতপত্র প্রকাশ করেনি!! চা বাগান নিয়ে কেন্দ্রের প্রতিশ্রুতি ই বা কোথায় গেল জানতে চায় তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*