বিশিষ্ট কংগ্রেস নেতা সন্তোষ পাঠক বিজেপিতে যোগ দিলেন

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে বড় ধাক্কা। দীর্ঘদিনের বিশিষ্ট কংগ্রেস নেতা সন্তোষ পাঠক সোমবার রাতে গেরুয়া শিবিরে যোগ দিলেন। যা নিয়ে বিস্মিত রাজনৈতিক মহল।
রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, লকেট চ্যাটার্জির উপস্থিতিতে তিনি গেরুয়া পতাকা গ্রহণ করেন। মধ্য কলকাতার প্রভাবশালী নেতা সন্তোষ পাঠক নিজের দলে থেকে কাজ করতে পারছিলেন না বলে জানান।
রাজ্যের শাসক দলকে তোপ দেগে বলেন, অসদুপায়ে দিনের পর দিন নির্বাচনে জিতেছেন ওঁরা, আর তা হতে দেওয়া যাবে না। এই পিসি-ভাইপোর সরকারকে হঠাতেই হবে বলে জানান।


নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা প্রশ্নে জানান, দলই তা ঠিক করবে। সূত্রের খবর, চৌরঙ্গী তিনি বিজেপির প্রার্থী হতে পারেন।
দলের দীর্ঘদিনের দাপুটে নেতা সন্তোষ পাঠকের ভোটের আগে দলত্যাগে ম্রিয়মান কংগ্রেস শিবির।
অন্যদিকে পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন অভয়ার মা।
তিনিও বিজেপিতে যোগ দিয়েছেন। দল তাঁকে প্রার্থী করবে কিনা তা এখনও জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*