রোজদিন ডেস্ক : গত কয়েকদিনের টালবাহানা শেষ। অবশেষে কথামতো সোমবারই প্রকাশিত হল পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। এদিন সারাদিন টানটান উত্তেজনার পর প্রায় রাত বারোটা নাগাদ এই তালিকা হয়েছে বলেই জানান সিইও মনোজ আগরওয়াল। তিনি জানান৷ তালিকা প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইটে। তবে ওই তালিকা সিইও ওয়েস্টবেঙ্গলে দেখা যেতে আরও একটু সময় লাগবে। তবে ঠিক কখন থেকে তা দেখা যাবে তা খোলসা করেননি তিনি। লিস্ট প্রকাশিত হতেই বা কেন এত দেরি হল সেই বিষয়েও কিছু জানাননি সিইও। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিবেচনাধীন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ ভোটারের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তবে এই সংখ্যক নাম থেকে কতজনের বাদ পড়তে।চলেছে তা এখনও স্পষ্ট।নয়। সারাদিন টালবাহানার পর এদিনের প্রকাশিত তালিকায় যাদের নাম ভোটার তালিকায় স্থান পেয়েছে ও যাদের নাম বাদ গেছে তাঁদের আলাদা তালিকা প্রকাশ করেছে কমিশন। কমিশনের ওয়েবসাইটে বিধানসভা ভিত্তিক তালিকা দেওয়া হয়েছে। ২৯ লক্ষের মধ্যে সারা রাজ্যে ঠিক কত ভোটারের নাম বাদ গেছে তা এখনও স্পষ্ট নয়।

Be the first to comment