রোজদিন ডেস্ক :
ঋণের চাপে অসুস্থ হয়ে আলু চাষির মৃত্যুর খবর নিয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সোমবার আলুর জমিতে অসুস্থ হয়ে মাত্র ৩৬ বছর বয়েসে আলু চাষি হরিপদ বাগ প্রাণ হারিয়েছেন বলে তাঁর পরিবারের অভিযোগ।
তাঁকে নিয়ে দু-সপ্তাহে চন্দ্রকোনায় দুজন আলুচাষির মৃত্যু হোল।
স্থানীয় মানুষের অভিযোগ, সরকার সরাসরি আলু কিনলে, রফতানির নিষেধাজ্ঞা তুলে নিলে তাঁদের এত দুরবস্থা হত না। সরকার ৯৫০ টাকা কুইন্টাল প্রতি আলু কেনার কথা বললেও কিছু কেনেনি। ফড়েদের হাতেই বাজার। কৃষকদের কাছে নামমাত্র দামে আলু কিনে তারাই হিমঘরে রাখছে বলে অভিযোগ। পরে বিপুল মুনাফা করবে।
আলু চাষিদের এই সঙ্কটে সরকার নীরব বলে অভিযোগ উঠেছে।

Be the first to comment