ভারত – মায়ানমার সীমান্তে ধৃত ১০ জঙ্গির ৫ জনই নাবালক

Spread the love

রোজদিন ডেস্ক : 
মণিপুরের ভারত -মায়ানমার সীমান্তের কাছে তেংনৌপাল জেলায় নিরাপত্তা বাহিনী পাঁচ নাবালক সহ দশ জঙ্গিকে গ্রেফতার করেছে। তাঁরা নিষিদ্ধ প্রেপাক (আরএ) এর সদস্য।
মোরে থানা এলাকায় সীমান্তের কাছে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করে।
মণিপুরে ফের অশান্তি মাথা চাড়া দেওয়ার প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী তল্লাশি, ধরপাকড় করছে বলে প্রকাশ। রবিবার রাতে চূড়াচাঁদপুরে কুকি জো পর্ষদের সভাপতি এইচ থাংলেটের বাড়ি দুষ্কৃতিরা চড়াও হওয়ার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা শুন্যে গুলি ছুঁড়ে তাদের হঠিয়ে দেয়।
এর প্রেক্ষিতে ফের জোরদার তল্লাশি চলে। পাঁচ নাবালক সহ দশ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*