দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘিতে বিজেপি নেতা খুন, অভিযুক্ত স্ত্রী সহ গ্রেফতার দুই

Spread the love

রোজদিন ডেস্ক :
নির্বাচনী আবহে খুন হলেন দক্ষিণ ২৪ পরগণা র বিজেপি নেতা কিশোর দাস(৩৯)। আজ সকালে তাঁর গলাকাটা মৃত দেহ উদ্ধার হলে এলাকায় তীব্র চাঞ্চল্য, উত্তেজনা দেখা দেয়।
পুলিশ সূত্রে প্রকাশ, স্ত্রী র পরকীয়ার জেরে খুন হয়েছেন তিনি। পুলিশ তাঁর স্ত্রী অনিমা দাস ও তাঁর প্রেমিক গোবিন্দ হালদার কে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রের খবর, নিহত কিশোর দাস দিঘির পাড় বকুলতলা অঞ্চলের বুথ সভাপতি। তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দীর্ঘ দিন পরিবারে অশান্তি ছিল। সোমবার রাতে ফোন করে তাঁকে বাড়ির বাইরে ডাকা হয়।
পরে তাঁর গলা কাটা, রক্তাক্ত দেহ উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। দাবি, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।
খবর পেয়ে রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানা নিহত বিজেপি নেতার বাড়ি যান। এলাকায় চাপা উত্তেজনা আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*