- আজ উত্তরবঙ্গ দিয়ে নির্বাচনী প্রচার শুরু তৃণমূলনেত্রী। মঙ্গলবার চালসায় কর্মিসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় আজ জনসভা দিয়ে প্রচার শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- কমিশনের পুরনো চিঠিতে বিজেপির সিল। কপি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- সোমবার প্রায় রাত বারোটা নাগাদ প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। যারা আছেন, আর যারা বাদ পড়েছেন তাদের জন্য আলাদা তালিকা। তালিকায় সব মিলিয়ে রয়েছে প্রায় ২৯ লক্ষ নাম, তবে বাদের সংখ্যা নিয়ে কাটেনি ধোঁয়াশা।
- ভোটের আগে দলে যোগ দিয়েও জোটেনি টিকিট। এবার তৃণমূলের মুখপাত্র হলেন প্রতীক উর রহমান। গ্রেফতার কিশোরের স্ত্রী ও তার প্রেমিক।
- নেপথ্যে পরকীয়া, রায়দিঘিতে বিজেপি নেতা কিশোর দাসের (৩৯) গলাকাটা দেহ উদ্ধার মঙ্গলবার সকালে। গ্রেফতার স্ত্রী ও তার প্রেমিক।
- ভারত-মায়ানমার সীমান্তে ধৃত ১০ জঙ্গি, তার মধ্যে ৫ জনই নাবালক।
- পাকিস্তানের বিচারবিভাগকে তীব্র আক্রমণ করলেন জেলবন্দি দেশের প্রধানমন্ত্রী ইমরান খান।
- বিধানসভা নির্বাচনে ভোট কর্মীর দায়িত্ব পালনের জন্য বিএলও, বিশেষ ভাবে সক্ষমদের চিঠি দেওয়া হচ্ছে। এর তীব্র প্রতিবাদ করল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।
- ট্রাম্পের ৫ দিনের বিরতির আশ্বাস পেয়ে কিছুটা উঠল ভারতের শেয়ার বাজার।
- কমিশনের তরফে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকাতে নাম উঠেছে তিন প্রার্থীর। তৃণমূলের জাকির হোসেন, বায়রন বিশ্বাস ও ভাতারের বিজেপি প্রার্থী কলিতা মাজির। ফলে প্রার্থীপদে মনোনয়নে তাঁদের বাধা কাটল।
- দলবদল করে তিনি এবার আইএসএফ প্রার্থী। প্রথমদিন প্রচারে বেরিয়েই পুরনো দলের বাধার মুখে পড়তে হল ভাঙড়ের আরাবুল ইসলামকে। সোমবার রাতে ক্যানিংয়ের চন্দনেশ্বর বাজারে আরাবুলের নেতৃত্বে মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

Be the first to comment