কমিশন নিরপেক্ষ নয়, চিঠির কপি দেখিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : পুরোদমে নির্বাচনী সভা শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁর কর্মসূচি শুরু হবে ময়নাগুড়ি থেকে। তারপর উত্তর থেকে দক্ষিণ – একমাস বাংলা জুড়ে একাধিক কর্মসূচি। ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, এদিন উত্তরবঙ্গ যাওয়ার আগে বিমানবন্দর থেকে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ইলেকশন কমিশন কার ইশারায় চলছে? ঝুলি থেকে বিড়াল অবশেষে বেরিয়ে পড়ল। নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপি-র প্রতীক। জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এতেই স্পষ্ট। ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। হাতে কাগজ নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। এটা ক্লারিক্যাল মিসটেক না রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত? সোমবার মধ্যরাতে কেন এসআইআরের তালিকা প্রকাশ হল, এই নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বলেন, তালিকা বার করতে এত ভয় কেন? তা হলে কি তালিকায় স্বচ্ছতা নেই? কেন মধ্যরাতে তালিকা প্রকাশ করা হল? বিচারকেরা তো ছ’দিন আগে কাজ শেষ করে দিয়েছিলেন। তার পরেও দেরি কেন? যেটুকু নাম উঠেছে মনে রাখবেন আমার কেস করার জন্যই উঠেছে। এখন ওদের লিস্ট বের করতে ভয় কেন? নিশ্চয় তার মধ্যে স্বচ্ছতা নেই কমিশনের। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে? কী কী বাদ দিয়েছেন? এক তরফা কোনও পার্টির নাম ঢুকিয়েছেন? মধ্যরাতে লিস্ট কেন বের হবে? এখনও পর্যন্ত লিস্ট বুথে, ব্লকে, জেলায় কোথাও টাঙানো হয়নি। কালকেও দু’জন আত্মহত্যা করেছে। তার আগেও দুজন আত্মহত্যা করেছে। প্রায় ২২০ জন মানুষ এর মধ্যে মারা গেল।এরপরেই বিজেপি সরকারের একনায়কতন্ত্র নিয়ে সরব হন তিনি। এর আগে বহুবার তিনি অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে। তৃণমূল কংগ্রেসের তরফেও একাধিকবার এমন অভিযোগ করা হয়েছে। এর মাঝেই নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প দেওয়া- এমন একটি ছবি সামনে আসায়, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কমিশনের তরফে এটি নিছক ‘ক্ল্যারিকাল এরর’ জানানো হলেও মানতে নারাজ বিরোধীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*