মধ্য প্রাচ্যে যুদ্ধ!! ট্রাম্পের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খোলা রাখা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের কথা হয়।
ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সমাজ মাধ্যমে এই কথা জানান।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর আমেরিকা ইজরায়েলের যৌথ আক্রমণের পর এই প্রথম তাঁদের কথা হোল। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজ মাধ্যমে জানান, মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানো ও শান্তি স্থাপনের পক্ষে। হরমুজ প্রণালী উন্মুক্ত ও নিরাপদ রাখা সারা বিশ্বের জন্য ই অপরিহার্য। ওই অঞ্চলে শান্তি ফেরাতে ভবিষ্যতে তাঁদের দুজনের যোগাযোগ থাকবে বলে প্রধানমন্ত্রী জানান।
এর আগে মধ্য প্রাচ্যের একাধিক রাষ্ট্র প্রধানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। শান্তির পক্ষে সওয়াল করেছেন। আজ তাঁকে মার্কিন রাষ্ট্রপতির ফোন করা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*