রান্নার গ্যাসের দাম কমানোর দাবিতে দিল্লিতে সিপিএমের সমাবেশ

Spread the love

রোজদিন ডেস্ক : রান্নার গ্যাসের দাম কমানো-সহ বিভিন্ন দাবিতে আজ দিল্লিতে সমাবেশ করলো সিপিএম। “জন আক্রোশ ” শীর্ষক এই সমাবেশে উত্তর ভারত-সহ বিভিন্ন রাজ্যের মানুষ অংশ নেন।
ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে মধ্য প্রাচ্যকে অস্থির করার জন্য বিভিন্ন বক্তা আমেরিকা -ইজরায়েলের নিন্দা করেন। কেন্দ্রকে এর নিন্দা করার দাবি জানান।
দলের সাধারণ সম্পাদক এম এ বেবি বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী মাঝে মধ্যে দেশে লাল পতাকার দিন শেষ বলে থাকেন। তাঁরা এসে দেখে যান কিভাবে লাল ঝান্ডার স্রোত বয়ে যাচ্ছে।
সমাবেশে অশোক ধাওলে, বিজু কৃষ্ণন, মরিয়ম ধাওলে, ইউসুফ তারিগামি প্রমুখ বিশিষ্ট নেতারা বক্তব্য রাখেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*