রূপান্তরকামীদের সাংবিধানিক অধিকারে নির্লজ্জ আক্রমণ, তোপ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকার রূপান্তরকামীদের সাংবিধানিক অধিকারে নির্লজ্জ আক্রমণ করছে বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ তোপ দাগেন।
রূপান্তরকামীদের নিয়ে সংসদে কেন্দ্রের আনা বিলের তীব্র বিরোধিতা করে তাঁর অভিযোগ, এর মাধ্যমে শীর্ষ আদালতের রায় মানা হচ্ছে না। সারা দেশে তাঁদের বৈচিত্র্যময় সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা হচ্ছে। রূপান্তরকামীদের জোর করে মেডিকেল পর্ষদ দিয়ে পরীক্ষা করানো ইত্যাদির তিনি তীব্র বিরোধিতা করেন।
রাহুল গান্ধী বলেন, এই বিল আনা নিয়ে বিজেপি সরকার রূপান্তরকামীদের সঙ্গে কোন আলোচনাও করেনি।
সংবিধান যেখানে প্রত্যেক ভারতীয়র অধিকার রক্ষা করে, সেখানে এই বিল ওঁদের অধিকার কাড়ছে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য এর আগে সিপিএম-ও এর বিরোধিতা করেছে।
অন্যদিকে বিরোধী দের প্রবল বিরোধিতার মধ্যেই আজ সংসদে রূপান্তরকামী বিল গৃহীত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*