ইঞ্জেকশনের আতঙ্ক! ৬ মাস পর সারমেয়র আঁচড়ে মুম্বাইয়ে মর্মান্তিক মৃত্যু শিশুর

Spread the love

রোজদিন ডেস্ক : ভয় ছিল ইঞ্জেকশনে!! সারমেয়র আঁচড়ে ৬ মাস পর জলাতঙ্ক প্রাণ কাড়লো মুম্বাইয়ের নয় বছরের শিশু কাশিশ সাহিনির। চতুর্থ শ্রেণীর পড়ুয়ার এই ভয়ংকর মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ সংশ্লিষ্ট এলাকা।
সুত্রের খবর মুম্বাইয়ের পালঘরের নালাসোপারায় ৫/৬ মাস আগে ছোট্ট কাশিশকে রাস্তার সারমেয় আঁচড়ে দিয়েছিল। প্রাথমিকভাবে তার আঘাত তেমন গুরুতর মনে না হলেও চিকিৎসকের পরামর্শে প্রতিষেধক দেওয়া শুরু হয়। কিন্তু পুরো মেয়াদ তা নেওয়া হয়নি।
সম্প্রতি সে অসুস্থ হয়ে পড়ে। খাবার জল খেতে না চাওয়া, গিলতে অসুবিধা, অস্বাভাবিক আচরণ ইত্যাদি জলাতঙ্কর চিহ্ন প্রকট হতে শুরু করলে আতঙ্কিত, উদ্বিগ্ন পরিবার তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে মুম্বাইয়ের কস্তুরবা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
চিকিৎসকরা জানিয়েছেন, জলাতঙ্ক একবার আক্রমণ করলে তার থেকে সুস্থ হওয়া কঠিন। পথ সারমেয়, পশুদের আঁচড়, কামড় কখনোই লঘুভাবে নেওয়া ঠিক নয়, প্রতিষেধক দেওয়া শুরু হলে তা পুরো করা একান্ত জরুরি।
ছোট্ট কাশিশের মর্মান্তিক মৃত্যু ফের মুম্বাই-সহ এই দেশের বিভিন্ন রাজ্যে পথ সারমেয়র বিপজ্জনক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*