রোজদিন ডেস্ক : ইরান যুদ্ধ নিয়ে নিজের দেশেই সমালোচনার মুখে পড়ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একদিকে মুখে শান্তির বার্তা, অন্যদিকে ইরানে কয়েক হাজার সেনা পাঠানো নিয়ে তাঁর সিদ্ধান্তে অনেকেই সহমত নয়।
হাউস অফ আর্মড সার্ভিসেস কমিটির প্রতিনিধি ন্যান্সি মেস সমাজ মাধ্যমে জানান, ইরানকে আর একটি ইরাক হতে দিতে চান না৷ ইরানে সেনা পাঠানোরও বিরোধিতা করেন তিনি।
অন্যদিকে আমেরিকা কিছুটা সুর নরম করলেও ইরানের সুর এখনও চড়া। তারা মধ্য প্রাচ্যে সংঘাত বিরতির জন্য মার্কিন প্রস্তাবের বিরোধিতা করেছে। কুয়েত বিমানবন্দরে তাদের হামলায় আগুন জ্বলে যায়।
অন্যদিকে সংঘাত বন্ধে আমেরিকা-ইরান এর বৈঠক হলে ইজরায়েল কি করবে তা নিয়ে ও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আমেরিকা যুদ্ধ বন্ধে রাজি হলে নেতানিয়াহু ইরানে একক ভাবে হামলা করবেন না বলে অভিজ্ঞ মহল মনে করেন।
এই যুদ্ধে ভারত সহ বিশ্বের প্রায় সব দেশেই কম-বেশি প্রভাব পড়েছে। ভারত-সহ বহু দেশই চায় আলোচনা, কুটনৈতিক ভাবে সমস্যা নিরসন হোক।

Be the first to comment