দশে দশ

Spread the love
  1. দিল্লিতে সর্বদলীয় বৈঠকে ইরান-আমেরিকার সংঘর্ষে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। তারই জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দিলেন, দুই দেশের মধ্যস্থতায় ভারত অংশ নেবে না। কারণ ভারত পাকিস্তানের মতো দালাল দেশ নয়।
  2. পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির ভারতের উপর প্রভাব ও সরকারের পদক্ষেপ সম্পর্কে কেন্দ্রীয় সরকার সর্বদলীয় নেতাদের বিশদে জানিয়েছে।
  3. বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে দু’টি জনসভা করবেন মমতা। মমতার সভা পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এবং বীরভূমের দুবরাজপুরে হবে।
  4. উত্তরবঙ্গে অভিষেক জনসভা করবেন কোচবিহারের নাটাবাড়ি, জলপাইগুড়ির ধূপগুড়ি এবং আলিপুদুয়ারের কালচিনিতে।
  5. ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জন্য আলিপুর থানার অন্তৰ্গত অরফানগঞ্জ রোড সংলগ্ন এলাকায় একটি নির্বাচনী ক্যাম্প তৈরি করা হচ্ছে। ক্যাম্প তৈরি করতে একটি বাঁশ বোঝাই গাড়ি নিয়ে যাওয়ার সময় পুলিশ আটকায়। মধ্যরাতে ঘঠনাস্থলে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। পুলিশ কমিশনার এবং  নির্বাচন দফতরে ফোন-এ ঘটনাটি জানানোর পর পুলিশ গাড়িটি ছেড়ে দেয়।
  6. আগামী ২৮ মার্চ তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে বিজেপি। যা শ্বেতপত্রও বলছেন বিজেপিরই একাংশ নেতা-কর্মীরা। পরবর্তীতে ইস্তেহার।
  7. পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ জানান, তিলোত্তমা যেভাবে চিকিৎসা করতেন সকলের, পানিহাটি থেকে জিতে তেমনই এখানকার সাধারণ মানুষকে তিনি পরিষেবা দেবেন। অনেক যন্ত্রণা নিয়েই তিনি প্রার্থী হয়েছেন বলে জানান নির্যাতিতার মা।
  8. কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডে ছাদের উপরে বসে মদ্যপানের সময় দুই দলের মধ্যে চলে গোলাগুলি,বোমাবাজি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল দে (৩৬)-র, আহত  জিৎ মুখোপাধ্যায় নামে একজন।
  9. অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় বৃহস্পতিবার সকালে ট্রাভেল বাস এবং মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষের জেরে আগুন ধরে গেল বাসে।  ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন প্রায় ২০ জন।
  10. কুষ্টিয়া থেকে ইদ ফেরত যাত্রীদের নিয়ে ঢাকা আসার পথে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে গেল যাত্রী-সহ একটি দূরপাল্লার বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*