মধ্যরাতে পাটুলিতে গুলি, মৃত্যু এক তৃণমূল কর্মীর, জখম আরও এক

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যজুড়ে এখন ভোটের আবহ। এই আবহে ফের হিংসা। বুধবার মধ্যরাতে দক্ষিণ শহরতলির পাটুলিতে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন এক যুবক। নাম রাহুল দে (৩৬)। ঘটনায় জখম আরও এক। নাম জিত মুখোপাধ্যায়। দু’জনেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক ভাবে ঘটনার পিছনে গোষ্ঠীবিবাদ ও ভাগ বাঁটোয়ারাই রয়েছে বলে মনে করছে পুলিশ। আহত জিত মুখোপাধ্যায় এর আগে একাধিকবার বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিত। ঘটনার দিন রাত পর্যন্ত তার আবাসনের ছাদে বসেছিল মদ্যপানের আসর। সেখানে রাহুলও ছিল। আচমকা সেখানেই ঢুকে পড়ে কয়েকজন দূষ্কৃতী। চলে বোমাবাজি। ২ থেকে ৩ রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুলের। আহত হয়ে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন জিৎ। জানা গিয়েছে জিত অনেকদিন ধরে এলাকা ছাড়া ছিল। সম্প্রতি সে বাড়িতে ফেরে। এরপরই রাতে রাহুলকে ডেকে নেয়। সেই খবরই পেয়ে গিয়েছিল তাদের বিরুদ্ধ গোষ্ঠী। সুযোগ বুঝে চড়াও হয় তারা। রাত সাড়ে বারোটা নাগাদ গুলির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। প্রায় তিন রাউন্ড গুলির শব্দ শোনা যায়। বাকিরা সেখান থেকে পালিয়ে গেলেও জিত, রাহুল পালাতে পারেনি। পুলিশ তদন্তে প্রাথমিকভাবে জানতে পেরেছে, সিন্ডিকেট এবং টাকা ভাগাভাগি নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ। তাতেই গুলি চলে। বিবাদমান দুটি গোষ্ঠী তৃণমূলের আশ্রিত। এমনকি সাম্প্রতিক তৃণমূলের মিছিলে রাহুল এবং জিৎকে দেখা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*