বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রের বড় পদক্ষেপ

Spread the love

রোজদিন ডেস্ক : পেট্রোল ডিজেলের শুল্ক একধাক্কায় ১০টাকা কমল। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে পেট্রোল ডিজেলের এক্সসাইজ ডিউটি ১০টাকা কমানো হলো। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রের এই উদ্যোগ সত্যিই বড় পদক্ষেপ বলে মনে করছেন রাজ্য বিজেপি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রের এই মাস্টার স্ট্রোক আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে এখন সেটাই দেখার অপেক্ষা। পেট্রোল-ডিজেলের শুল্ক কমায় আমজনতা সরাসরি কতটা লাভবান হবেন সেটা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে। যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের সঙ্কটে সাধারণ মানুষ অনেকদিন ধরেই উদ্বেগে রয়েছে তার মধ্যেই কেন্দ্রের এই ঘোষণা অনেকটাই আশার আলো দেখাচ্ছে। তবে সরাসরি ক্রেতারা কতটা দামে ছাড় পাবেন এখন সেটাই দেখার।

আজ সন্ধ্যে সাড়ে ছটায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মেগা মিট রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এই মিটে ভোটমুখি পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন না । আশা করা হচ্ছে এই আলোচনা সভায় পেট্রোল ডিজেলে নিয়েও বড় কোনো সিদ্ধান্ত জানা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*