নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক : নেপালে নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ শপথ গ্রহণের পরই প্রেফতার করা হোল প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি এস ওলি, প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী রেমশ লেখক-কেও। গত বছর নেপালে সরকার বিরোধী বিক্ষোভ দমনে বল প্রয়োগ সহ একাধিক অভিযোগ আছে তাঁদের বিরুদ্ধে।
উল্লেখ্য, গত বছর নেপালের ওই আন্দোলনে পুলিশের গুলিতে ৯ জন নিহত, ৭৬ জনের বেশি আহত হয়েছিলেন।এরপর নেপাল জুড়ে ব্যাপক বিক্ষোভ, গণআন্দোলনের জেরে প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি এস ওলি, তাঁর মন্ত্রিসভা পদত্যাগ করতে কার্যত বাধ্য হয়। বিভিন্ন এলাকায় হিংসাত্মক আন্দোলনে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা দেশ। পরিস্থিতি সামাল দিতে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বতী সরকার গঠিত হয়। চলতি মাসে সাধারণ নির্বাচনে বিপুল ভাবে জয়ী হয়ে ক্ষমতায় এসেছেন বলেন্দ্র শাহ। গতকাল তিনি শপথ গ্রহণ করেন। মন্ত্রিসভার বৈঠক করেন।
এর কিছুক্ষণ পর প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রীকে গ্রেফতার করা হয়। আজ তাঁদের আদালতে তোলার কথা আছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি এস ওলি অবশ্য তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন। এর আগের অন্তবর্তী সরকারের আমলেই তাঁদের বিরুদ্ধে তদন্ত করে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ উচ্চ শিক্ষিত, জনপ্রিয় গায়ক, মেপালের সার্বিক উন্নয়নের জন্য এখন তাঁর দিকে তাকিয়ে আছে সারা দেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*