- আজ কলকাতায় তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করল বিজেপি। নিউটাউনের হোটেলে সাংবাদিক বৈঠকে চার্জশিট প্রকাশ অমিত শাহের।
- আজ নির্বাচনী প্রচারে বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানিগঞ্জ, রঘুনাথপুর ও কাশীপুরে তিনটি জনসভা।
- নির্বাচনী প্রচারে আজ দুটি জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথমটি লাভপুরে, দ্বিতীয়টি ভগবানগোলায়।
- প্রকাশিত হল দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, বাদ পড়াদের সংখ্যা নিয়ে অব্যাহত ধোঁয়াশা।
- দুটি তালিকা মিলিয়ে এখনও প্রায় ২২ লক্ষ নাম বিবেচনাধীন, এখনও বাকি ২৩ লক্ষের নিষ্পত্তি।
- দ্বিতীয় তালিকা পর্যন্ত ৩৭ লক্ষ নামের নিষ্পত্তি, দাবি কমিশনের।
- অবশেষে তালিকায় নাম উঠল দুই তৃণমূল প্রার্থী শশী পাঁজা ও কাজল শেখের।
- এখনও বিবেচনাধীন তালিকায় ৯ জন তৃণমূল প্রার্থীর নাম। প্রধান বিচারপতিকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে চিঠি উদ্বিগ্ন তৃণমূলের।
- নয়ডায় আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
- গ্রেফতার হলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপিএস ওলি। পুলিশের জালে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীও।
- সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। মার্চেই মিলবে প্রথম কিস্তি।
- ভোটের ডিউটিতে গাফিলতি বরদাস্ত নয়, পুলিশকর্তাদের জন্য কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।

Be the first to comment