আল কায়দা যোগ সন্দেহে বাঁকুড়ার যুবক ধৃত

Spread the love

রোজদিন ডেস্ক : বাঁকুড়ায় জঙ্গি সন্দেহে গ্রেফতার এক যুবক। নাম মির আসিফ আলি। বাঁকুড়ার খাতড়া এলাকায় শুক্রবার আচমকা তেলেঙ্গানা পুলিশের এসটিএফ অভিযান চালায়, তাতেই ধরা পড়ে মির। ধৃতের পরিবারের অভিযোগ, তাদের ছেলের সঙ্গে জঙ্গিদের যোগ থাকতেই পারে না। ভোটের মুখে জঙ্গি যোগ সন্দেহে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খড়বন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে তেলেঙ্গানায় নিয়ে যাওয়া হয়। কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত, কী কাজ করত, এসব জানতেই মির আসিফ আলিকে গ্রেফতার করা হয়েছে বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে। তবে মিরকে গ্রেফতারে স্থানীয় পুলিশ ও রাজ্য এসটিএফের সহযোগিতা নেওয়া হয়েছে। ছেলের গ্রেফতারির খবরে মা ভেঙে পড়েছেন। জানাচ্ছেন, ছেলের সঙ্গে জঙ্গিযোগ থাকতেই পারে না। সে অতি শান্তশিষ্ট। অভিযোগ, মিরের সঙ্গে আল কায়দার যোগ আছে। তদন্তকারীরা ধৃত তিন জঙ্গির মোবাইল ঘেঁটে মিরের নাম পায়।
মিরের বয়স মাত্র ২০ বছর। দু’দিন আগে স্থানীয় পুলিশের সহযোগিতায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে আটক করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*