রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দিল্লির কাছে উত্তর প্রদেশের নয়ডায় আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায় উদ্বোধন করেন৷ ১১,২০০কোটি টাকা খরচে এই অত্যাধুনিক বিমানবন্দর গড়ে উঠেছে। সড়ক,রেল, মেট্রো ও আঞ্চলিক সব পরিবহণের পক্ষেই এখানে পৌঁছনো সুবিধাজনক হবে।
সরকারি সূত্রে প্রকাশ, প্রাথমিকভাবে এখানে বছরে আড়াই লক্ষ মেট্রিক টনের বেশি মাল পরিবহন ক্ষমতার হাব হচ্ছে।
ভবিষ্যতে যা আঠার লক্ষ মেট্রিক টন হবে বলে কর্তৃপক্ষের আশা।
প্রাথমিকভাবে বছরে বার মিলিয়ন যাত্রী এই বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন, আগামী দিনে যা সত্তর মিলিয়ন ছাড়িয়ে যাবে।

আজ প্রধানমন্ত্রী এই বিমানবন্দর উদ্বোধন করে পুরো টার্মিনাল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। নতুন তৈরি হওয়া পরিকাঠামোর কাজ খতিয়ে দেখেন। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী জানান,তাঁদের সরকার বিকশিত ভারত গঠনের লক্ষ্যে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার জন্য নজিরবিহীন বিনিয়োগ করছে।
আজ নয়ডা বিমানবন্দর উদ্বোধনে প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারুপু রাম মোহন নাইডু , পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Be the first to comment